ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • স্ত্রীর সাথে ঝগড়ার পর শিশুপুত্রকে আছাড় মেরে হত্যা

    স্ত্রীর সাথে ঝগড়ার পর শিশুপুত্রকে আছাড় মেরে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে ৫ বছরের শিশুপুত্রকে আছাড় মেরে হত্যার অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশু জুনায়েদের মা কামরুন্নাহার বেগম আজ বুধবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    মামলায় একমাত্র শিশুটির পিতা সাইফুল ইসলামকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, রিক্সাচালক সাইফুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া থাকেন। তার স্ত্রী কামরুন্নাহার বেগম শহরের বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালাতেন।

    কামরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, গত রবিবার ১ জানুয়ারী দুপুরে স্বামী-সন্তান নিয়ে খাটে শুয়ে ছিলাম। সে সময়ে আমাদের মধ্যে নানা কথা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলেকে সে মারপিট করে। এক পর্যায়ে আমার স্বামী ছেলেকে ধরে আছাড় দেয়। তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

    তার অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়। ছেলের মৃত্যুর পর আমি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ