ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হাতকড়াসহ পালানো আসামি একদিন পরে আটক 

    হাতকড়াসহ পালানো আসামি একদিন পরে আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২ জানুয়ারী সোমবার বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পুলিশের হ্যান্ডকাপ সহ পালিয়ে যায় মো. হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার এক আসামি। 

    মঙ্গলবার রাতে তাকে পুনরায় আটকের তথ্য নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। 

    আটককৃত হাবিব বিশ্বাস উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ এলাকার মো. মৃত ইয়াকিন আলী ছেলে।

    জানা যায়, গত সপ্তাহে বেতাগী উপজেলার সোনার বাংলা বাজারে চুরির অভিযোগে হাবিব বিশ্বাসকে আটক করা হয়। কিন্তু পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ কৌশলে হাবিব পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার বিকেল চারটায় জলিশার হাট বাজার থেকে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়। 

    বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া আসামি মো. হাবিব বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় বেতাগী থানার এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হইছে। 

    আসামিকে আদালতে সোপর্দ করা হবে। বরগুনা (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, চুরি মামলার আসামি পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া মো. হাবিব বিশ্বাসকে আইনের আওতায় আনা সক্ষম হয়েছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে কি হয়েছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ