ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমতলীতে ৪০০ কেজি জাটকা আটক

    আমতলীতে ৪০০ কেজি জাটকা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে রবিবার গভীর রাতে পটুয়াখালী'র মহিপুর থেকে একটি অটো (টমটম) থেকে প্রায় ৪০০ কেজি পরিমাণ জাটকা আটক করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। 

    পরে আটককৃত জাটকা উপজেলার সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করেন এবং জাটকা পরিবহনের অপরাধে অটো চালকসহ দুইজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

    অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, কৃষি অফিসার সিএম রেজাউল করিম, সমাজসেবা অফিসার মো. মানজুরুল হক কাউসার, মেরিন ফিশারিজ অফিসার এস এম ফারাহ ও আমতলী থানা পুলিশ। 

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ