ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

    বরগুনায় ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে আমতলী-পুরাকাটা, বড়ইতলা-বাইনচটকি ও বেতাগী-ঝালকাঠি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ট্রলার।

    শনিবার (৩১ ডিসেম্বর) ভোর রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এমন তথ্য নিশ্চিত করেছেন ফেরি কর্তৃপক্ষ।

    পুরাকাটা-আমতলী ফেরি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

    এদিকে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। এছাড়া ঘাট এলাকায় ছোটবড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

    আর সেই সুযোগে ঘনকুয়াশায় ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল নিয়ে ট্রলার চলাচল করতে দেখা যায়। তবে, এ সময় ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বা‌হিনীর কোনো সদস্যদকে চোখে পড়েনি।

    আমতলী-পুরাকাটা রুটের ইউটিলিটি ফেরিচালক দোলন মিয়া বলেন, নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাতে নৌযান ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা বাড়ায় দুর্ঘটনা এড়াতে ভোররাত থেকে আমতলী-পুরাকাটা রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ