ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

    ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ১০৫টি ইয়াবা  ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানাকে (৩০) আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক মাসুদ পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আ. রাজ্জাকের ছেলে।

    কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার লেফটেনেন্ট মো. শাফায়েত আবরার জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে ১০৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডিসের ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন।

    তিনি আরও জানান, আটক মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ