ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পাথরঘাটায় গাঁজাসহ ১ ব্যাক্তি আটক

    পাথরঘাটায় গাঁজাসহ ১ ব্যাক্তি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে সোয়া কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। 

    বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সফিলপুর বাজার সংলগ্ন আব্দুল মান্নানের বাড়ীতে এ অভিযান চালানো হয়। 

    মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান কে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

    বরগুনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আব্দুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আব্দুল মান্নান এর বাড়ীতে অভিযান চালানো হয়।মান্নানকে আটকের পর তার তথ্য মতে খাটের নিচ থেকে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

    এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মান্নানের ছেলে পালিয়ে যায়। আজ দুপুরে মন্নানের বিরুদ্ধে পাথরঘাটা থানা একটি মাদক আইনে মামলা করা হয়েছে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ