ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমতলী দু’টি ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন 

    আমতলী দু’টি ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মেসার্স মাহবুব ব্রিকস ও আমতলী সদর ইউনয়নের এমএস ব্রিকসে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভাটা দুটো বন্ধ করে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। 

    লাইসেন্স না থাকায় মেসার্স মাহবুব ব্রিকস এর ম্যানেজার মো. ফারুক হোসেনকে (৫০) গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

    জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহফুজুর রহমান আমতলী থানা পুলিশের সহায়তায় ভাটা দুটিতে অভিযান পরিচালনা করেন। ইট ভাটার লাইন্সেস না করেই মেসার্স মাহবুব ব্রিকসে ইট তৈরী এবং সদর ইউনয়নের জ্বালাণী হিসেবে কাঠ পুড়ে এমএস ব্রিকসে ইট নির্মাণ করেন। 

    ইট প্রস্তুত আইন- ২০১৩ এর ১৪ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেসার্স মাহবুব ব্রিকস এর ম্যানেজার মো. ফারুক হোসেনকে গ্রেফতার করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং পানি দিয়ে ওই ভাটার চুল্লি বন্ধ করে দেয়া হয়। 

    অপরদিকে ইট তৈরীতে কাঠ পোড়ার অপরাধে সদর ইউনয়নের এমএস ব্রিকসের চুল্লি পানি দিয়ে ভিজিয়ে সেটিও বন্ধ করে দেয়া হয়েছে। 

    বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, ইট প্রস্তুত আইন- ২০১৩ এর ১৪ ধারা অমাণ্য করে ইট তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুটি ইট ভাটা বন্ধের পাশাপাশি একটি ইট ভাটার ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ