ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় ফ্রি চক্ষু সেবা পেলেন সুবিধাবঞ্চিত ২০১ জন

    বরগুনায় ফ্রি চক্ষু সেবা পেলেন সুবিধাবঞ্চিত ২০১ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় সুবিধাবঞ্চিত ২০১ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। সোমবার  (২৬ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত তরুণ কল্যাণ যুব পরিষধের আয়োজনে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম স্থানীয় শাখার সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।

    বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা চক্ষুরোগী মোসা. মেরি বেগম, মো. ফারুক, আলেয়া বেগম, মোস্তফা গাজী ও আব্দুস সত্তার বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে আমরা দারুণ খুশি। আর্থিক অস্বচ্ছলতায় আমাদের চক্ষু চিকিৎসা করা সম্ভব হয়নি। যারা এই চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

    এই চকাষু শিবিরের উদ্বোধন করেন বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান।  এছাড়া উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বেতাগী উপজেলা শাখার সদস্য মো.  জিদনী।

    এ সময় সেচ্ছাসেবক হিসেব দায়িত্ব পালন করেন মো. রিয়াজুল করিম, মো. ইমন হাওলাদার, শুভ শীল, মো. শাওন, বনি আমিন ও প্রসনজিৎ বিশ্বাস।

    তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহম্মেদ জানান, এদিন বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চোখে ছানি পরা রোগীদের কম খরচে এবং মোট ২০১ জন গরীব অসহায় রোগীকে সম্পূর্ণ ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়। এ ধরনের ক্যাম্প আগামীতেও করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ