ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ৯ মাসে কোরআনের হাফেজ হলো শিশু আব্দুর রহমান

    ৯ মাসে কোরআনের হাফেজ হলো শিশু আব্দুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ৯ মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে বরগুনার ছেলে ৯ বছর বয়সী আব্দুর রহমান।

    রোববার (২৫ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানসহ ১০ জন হাফেজদের সমাপনী সংবর্ধনা, পাগড়ী প্রদান শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

    আব্দুর রহমান বরগুনা পৌর এলাকার বাসিন্দা। তার বাবা সৌদি প্রবাসী আব্দুল আজিজ। সে বরগুনা পৌর শহরের ডিকেপি রোডে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বাবে জান্নাত মাদরাসার ছাত্র।

    বরগুনা পৌর এলাকার ডিকেপি রোডে বাবে জান্নাত মাদরাসার হিফজ বিভাগ ছাত্রদের সংবর্ধনা, পাগড়ী প্রদান অনুষ্ঠানে মাওলানা মুহা. আবু হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা আব্দুর রহমানের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে মাত্র ৯ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে সে আরও অল্প সময়ে হাফেজ হতে পারত।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাও. আবু হাসান। বাবে জান্নাত মাদরাসার শিক্ষক হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার ইসলামী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল করিম।  

    বিশেষ অতিথি ছিলেন মাওলানা হারুন অর রশিদ। সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল্লাহ হারুন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ