ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সুন্দরবনের জেলেদের মধ্যে শীতবস্ত্র বিতরণ র‌্যাবের

    সুন্দরবনের জেলেদের মধ্যে শীতবস্ত্র বিতরণ র‌্যাবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনের জেলে ও বনজীবীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।  

    রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার মাছ বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

     
    র‌্যাব- ৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মদ এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ।

    এ সময় র‌্যাব- ৬ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, স্কোয়ার্ড কমান্ডার গোলাম রসুল, স্কোয়ার্ড কমান্ডার আবুল কালাম আজাদসহ র‌্যাবের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    জেলে মো. রায়হান বলেন, সুন্দরবনের বনদস্যুদের আক্রমনসহ বিভিন্ন বিপদ-আপদে র‌্যাব আমাদের পাশে থাকে। আজকে আমাদের ডেকে এনে শীতবস্ত্র দেওয়ায় খুব ভাল লাগছে।

    জামাল গাজী নামের এক জেলে বলেন, সুন্দরবনের কাছে এসে আমাদের ডেকে ডেকে কম্বল দিবে, এটা কখনও ভাবিনি। একটি বিনামূল্যের কম্বল আনতে গিয়ে অনেক সময় আমাদের একটি দিন কেটে যায়। আর আজকে আধাঘণ্টা সময়ও অপেক্ষা করা লাগেনি। যখন আসতে বলছে, তখনই এসে কম্বল পেয়েছি। র‌্যাবের সিও স্যারের কথা শুনে আমাদের খুব ভাল লেগেছে।

    শীতবস্ত্র বিতরণ শেষে জেলেদের উদ্দেশ্যে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মদ বলেন, র‌্যাবের হাত ধরেই সুন্দরবনকে দস্যুমুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলেরা যাতে সুন্দরবনে নিরাপদে নির্ভিগ্নে মাছ ধরতে পারে সেজন্য, আমরা সব ধরণের চেষ্টা করে যাচ্ছি।  

    তিনি আরও বরেন, জেলেদের পুর্নবাসনেও র‌্যাবের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে র‌্যাবের পক্ষ থেকে সুন্দরবনের জেলেদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বনজীবীদের মাজে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন র‌্যাব-৬ এই শীর্ষ কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ