ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর ফাঁস লাগানো মরদেহ

    ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর ফাঁস লাগানো মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামে ধানক্ষেত থেকে আ. রহিম ওরফে আলাউদ্দিন (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় তার মরদেহটি উদ্ধার করা হয়। 

    এর আগে গত শুক্রবার বিকাল ৫টা থেকে সে নিখোঁজ ছিল বলে স্বজনরা জানান। আলাউদ্দিন একই ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামের আমীর হোসনের বড় ছেলে। সে উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

    ধানক্ষেতের মালিক মো. আলমগীর খান জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি ক্ষেতে পাকা ধান কাটতে যান। জমির কিছু ধান কাটার পরে তিনি একজন মানুষের পা দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এসে বামনা থানা পুলিশকে খবর দেয়। নিহতের বাবা আমীর হোসেন বলেন, ‘আমার ছেলে ভালো স্বভাবের। 

    সে এ বছর এসএসসি পরীক্ষা দিবে। শুক্রবার প্রাইভেট বন্ধ থাকায় বিকাল ৫টার দিকে ঘুরতে বের হয়। ওর কাছে একটি দামি মোবাইল ফোন ছিল। সারা রাতে ছেলে ফিরে না আসায় আত্মীয় স্বজন এবং ওর বন্ধুদের কাছে খোঁজ নেই। 

    কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। শনিবার সকালে থানায় গিয়ে জিডি করার জন্য প্রস্তুতি নিলে ১১টার দিকে একজন আমাকে ফোন করে ছেলের খোঁজ দেয়। আমরা এসে ছেলের গলায় ফাঁস লাগানো মরদেহটি ধান ক্ষেতে পাই। আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই। ’বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে। এ ছাড়াও এই হত্যাকান্ডের সঠিক রহস্য উদঘাটনের জন্য পুলিশের ঊর্ধ্বতন তদন্ত দলকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত এই হত্যার রহস্য উম্মোচন হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ