ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরগুনায় শীতের সবজিতে স্বস্তির নিঃশ্বাস

    বরগুনায় শীতের সবজিতে স্বস্তির নিঃশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতের সবজিতে সয়লাব দক্ষিণের জেলাগুলোর বাজার। অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও খাদ্যআঁশ সমৃদ্ধ শীতকালীন সবজি, যা এখন প্রায় সারা বছরই পাওয়া যায়।

    তরকারি বা সালাদ হিসেবে এই সবজির জুড়ি মেলা ভার।
    শুক্রবার (২৩ ডিসেম্বর) বরগুনার একাধিক বাজারে সব ধরনের শীতকালীন সবজি বিক্রি হয়েছে ২০-৩০ টাকার মধ্যে।  
    ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে বেশি সবজি আসছে। তাই অধিকাংশ সবজির দাম এখন ক্রেতার নাগালের মধ্যে।

    জেলার বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। যেমন- শালগম, বাঁধাকপি, ওলকপি, লালশাক, মটরশুঁটি, পালংশাক, মূলা, শিম, টমেটো, পেঁয়াজ কলি, লাউ, ব্রোকলি, গাজর, ধনিয়াপাতা ইত্যাদি।

    ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা সিদ্দিক হাওলাদার বলেন, শীতকালীন শাকসবজির দাম গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে। তবে গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

    পৌর কাঁচা বাজারে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ও জোগান বাড়লে আরও দাম কমবে।

    বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, অনেক সময় কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় বিভিন্ন পণ্যের দাম বেশি রাখেন। তবে বাজার যথাযথ মনিটরিং করার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ