ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অভিযানে গিয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজন হামলার শিকার 

    অভিযানে গিয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজন হামলার শিকার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এস্কেবেটর মেশিনের চালক মো. রায়হান।

    জানা গেছে, পাঁচখোলা ইউনিয়নে জেএসবি ব্রিকসসহ ১১টি ইটভাটা কোনো নিয়ম-নীতি না মেনেই পরিচলনা করা হচ্ছে বলে অভিযোগ পায় পরিবেশ অধিদপ্তর। অভিযোগের ভিত্তিতে দুপুরে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে একটি দল পাঁচখোলা এলাকার জেএমবি ব্রিকসে অভিযান চালায়।

    এ সময় জেএসবির স্বত্বাধিকারী সোবাহান ফকিরের নেতৃত্বে ভাটার কয়েকশ শ্রমিক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এ ঘটনায় আহত হন ছয়জন। এ সময় একটি এস্কেবেটর মেশিনও (ভেকু) ভাঙচুর করে জেএসবির শ্রমিকরা।

    খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। পরে পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিবস, জেএসবি ব্রিকস-২, আনোয়ান খান ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া আমেনা ব্রিকসে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে করা জরিমানার পরিমাণ মোট ১৬ লাখ টাকা।

    এসব তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, পরিবেশের নিয়ম না মেনেই ব্রিকস মালিকরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। অভিযানে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ ছয়জন আহত হয়েছেন। তারা চিকিৎসা নিচ্ছেন। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ