ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

    বরগুনায় দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্থানীয় যুবলীগ নেতা আনিসুজ্জামান তুহিন (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৯ নম্বর বেডে তিনি মারা যান।

    গত ১৪ ডিসেম্বর বরগুনা সদর জেলার কড়ইতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে আনিসুজ্জামান তুহিনকে প্রথমে বরগুনা জেলা সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    নিহতের চাচা অ্যাডভোকেট মইনুল ইসলাম জানান, আনিসুজ্জামান তুহিন বরগুনা সদর জেলার করইতলা এলাকার মো. সুলতান আহমেদের ছেলে। নিহত তুহিন এক ছেলের বাবা। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ