ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • খেজুরের রসে চিনি-চুন মিশিয়ে বানানো হচ্ছে ভেজাল গুড় 

    খেজুরের রসে চিনি-চুন মিশিয়ে বানানো হচ্ছে ভেজাল গুড় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অল্প খেজুরের রসের সঙ্গে চিনি আর চুন মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। সেই গুড় বিক্রি করা হচ্ছে খাঁটি গুড় হিসেবে।

    বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধানধারা এলাকায় অভিযান চালিয়ে এমন ৫০ কেজি ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপাদান জব্দ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। সেই সঙ্গে এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয় মশগুল হোসেন নামে এক মৌসুমি গুড় ব্যবসায়ীকে।


    জানা যায়, বৃহস্পতিবার ভোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার কয়েকটি স্থানে এ ভেজাল গুড় তৈরির সিন্ডিকেটকে ধরতে অভিযান চালায়। এ অভিযানে উঠে আসে ভেজাল গুড় তৈরির এমন রমরমা চিত্র।
     
    অর্থদণ্ডপ্রাপ্ত মশগুল হোসেন এক মৌসুমি গুড় ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে শিবালয় উপজেলার ধানধারা এলাকায় এসে খেজুর রসের সঙ্গে চিনি ও চুন মিশিয়ে জ্বাল দিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন শীতের শুরু থেকেই।  

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জেলায় বেশ কয়েকজন মৌসুমি গুড় প্রস্তুতকারী এসেছেন, যারা ভেজাল গুড় তৈরি করছেন- এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে একজন ভেজাল গুড় প্রস্তুতকারককে জরিমানা করা হয়। এসময় ধ্বংস করা হয় তার বানানো ৫০ কেজি ভেজাল গুড়।  

    তিনি বলেন, এ ভেজাল গুড় তৈরির সিন্ডিকেটকে ধরতে আমাদের অভিযান চলবে।

    উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশের একটি দল এবং ব্যাটালিয়ন আনসার সদ্যসরা এ অভিযানে সহযোগিতা করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ