ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কাফনের কাপড় পাঠিয়ে রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে হুমকি

    কাফনের কাপড় পাঠিয়ে রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে হুমকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাফনের কাপড় পাঠিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক ও কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে।

    বুধবার (২১ ডিসেম্বর) ডাকযোগে বেনামে চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

    রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোরার আলী তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন রেজিস্ট্রার ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহ-সভাপতি ড. জগলুল শাহাদাত, ছাত্রকল্যাণ দপ্ততের উপ-পরিচালক মামুনুর রশীদ, কম্পোট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাস শেখ।

    রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন বলেন, ‘শুদ্ধাচার কৌশলের আওতায় একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে যারা যারা অনুপস্থিত ছিলেন তাদের নিয়মমতো অফিস করার জন্য আমরা ফোন করি। তবে একজন বিষয়টি মেনে নেননি। তিনি সবার সামনে আমাকে গালিগালাজ করেন। সেই ঘটনার প্রেক্ষিতে এই চিঠি আসতে পারে বলে আমার ধারণা।’

    তিনি আরও বলেন, ‘আমরা ৯ জন এ চিঠি পেয়েছি। আরও চিঠি থাকতে পারে। অনেকেই ডাক আজ চেক করেননি। এটি চেক করার পর বোঝা যাবে।’

    ‘এ ঘটনায় রুয়েট কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে আলাদাভাবে একটি করে জিডি করার পরিকল্পনা করছি’, বলেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন।

    জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোরার আলী তুহিন বলেন, কাফনের কাপড় না সাদা কাপড় সেটি বলতে পারছি না। কাফনের কাপড় বড় হবে। তবে ছোট একটু সাদা কাপড় ও চিঠি পাঠিয়েছে বলে আমি শুনেছি।

    তিনি আরও বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ