ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় লেখালেখি সাহিত্য সম্মানা প্রদান

    বরগুনায় লেখালেখি সাহিত্য সম্মানা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের লেখালেখি সাহিত্য সম্মাননা সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও স্বরচিত সাহিত্য উত্থাপনের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। 

    অনুষ্ঠানের আয়োজন করে আমাদের লেখালেখি ও দখিনের কবিয়াল নামে দুটি সংগঠন। সার্বিক সহযোগীতা করে বরগুনা জেলা সাহিত্য পরিষদ। 

    আমাদের লেখালেখি সংগঠনের সাধারণ সম্পাদক শফিক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

    বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মোঃ মতিউর রহমান ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দখিনের কবিয়ালের সভাপতি জাহাঙ্গীর হোসাইন মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ। 

    লেখালেখি সাহিত্য সম্মাননা লাভ করেছেন পটুয়াখালীর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, ঝালকাঠির গবেষক মোঃ আজিজুল হক, বরিশালের কবি ও ছড়াকার মোহাম্মদ জয়নাল আবেদীন, বরগুনার লেকক চিত্তরঞ্জন শীল, পিরোজপুরের নাট্যকার, গবেষক সঞ্জীব কুমার রায়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ