ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের পর সাহিত্য সম্মাননা পেলেন চিত্তরঞ্জন শীল

    বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের পর সাহিত্য সম্মাননা পেলেন চিত্তরঞ্জন শীল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ সময় মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া বরগুনার প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল এবার পেলেন সাহিত্য সম্মাননা-২০২২।

    শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আমাদের লেখালেখি, বরিশাল ও দখিনার কবিয়াল, পটুয়াখালীর আয়োজনে লেখালেখি সাহিত্য সম্মাননা-২০২২ অনুষ্ঠিত হয়।

    ‘সাহিত্যে নিবেদিত জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে আমাদের লেখালেখি, বরিশালের সম্পাদক শফিক আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের সূচনা করেন আমাদের লেখালেখি, বরিশালের সভাপতি জাহাংগীর হোসাইন মানিক।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: মতিউর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, অধ্যক্ষ মাসুদ আলম বাবুল।

    অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং পাঁচ জন বিশিষ্ট সাহিত্যিককে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।  

    এবার যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন- কবি ও বীর মুক্তিযোদ্ধা মো. জাহাংগীর খান, চিত্তরঞ্জন শীল, মো. আজিজুল হক, মোহাম্মদ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সঞ্জীব কুমার রায়।

    অনুষ্ঠানে দেশের প্রথিতযশা কবিদের কবিতা পাঠ করেন চন্দ্রিমা দেয়া, দীপান্বতা সিঁথি, তাসমিয়া হাসান অর্পিতা, তাহসিন জাহান সুপ্তি।

    অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মোশতাক আহম্মদ, মনোয়ার হোসেন, শিল্পী বাবুল সাহা, ও দীপান্বিতা সিঁথি, সুমন মালাকার ও হৃদয় কর্মকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ