ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • শিক্ষা কর্মকর্তাকে মারধর, সাবেক শ্রমিক লীগ নেতা গ্রেফতার

    শিক্ষা কর্মকর্তাকে মারধর, সাবেক শ্রমিক লীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার শিক্ষ কর্মকর্তাকে অপহরণের পর মারধরের অভিযোগে বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

    এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বরগুনা সদর থানায় মামলা করেন আরিফুজ্জামান (৪৩) নামের ওই কর্মকর্তা।

    মামলা সূত্রে জানা যায়, আসামি শহিদুল ইসলাম পলাশের স্ত্রী নুসরাত জাহান সুরভী বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে সদর উপজেলার খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার স্ত্রী অনলাইনে বদলির আবেদন করেন। তবে ওই আবেদন বিধি অনুযায়ী বাতিল ও তার বদলি না হওয়ার কারণে শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামানের ওপর ক্ষিপ্ত হন পলাশ। এরপর বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

    বৃহস্পতিবার রাত ৮টার দিকে পলাশ (৪৮) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুজন ব্যক্তি কসমেটিকস গলির সৌখিন কসমেটিকসের দোকানের সামনে থেকে ওই শিক্ষা কর্মকর্তাকে একটি রুমে নিয়ে যান। এরপর তাকে বেধড়ক পিটিয়ে রুম থেকে বের করে দেন। ভুক্তভোগী ওই শিক্ষা কর্মকর্তা ব্যবসায়ীদের সহায়তায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি হন। পরে রাতে সদর থানায় মামলা করেন তিনি।

    বরগুন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, এখন শিক্ষা অফিসের সব কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ হয়। বিধি অনুযায়ী শহিদুল ইসলাম পলাশের স্ত্রীর বদলির আবেদন বাতিল হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে অপহরণ করে মারধর করেন ওই ব্যক্তি। আমি আমার নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু হয়েছে।

    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এরআগে ওই ব্যক্তি উপজেলা শিক্ষক অফিসে গিয়ে সেখানে জবরদস্তি করেন এবং ভাঙচুরের চেষ্টা চালান। আমার কার্যালয়ে এসেও আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করছেন। বিষয়টি আইন অনুযায়ী সমাধান হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ