ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • প্রশাসনের সব সংবাদ বর্জনের ডাক সাংবাদিকদের

    প্রশাসনের সব সংবাদ বর্জনের ডাক সাংবাদিকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন সভা-সমাবেশে মতপ্রকাশ করতে না দেওয়ায় উপজেলা প্রশাসনের সব ধরণের সংবাদ বর্জনের ডাক দিয়েছে তালতলী উপজেলা সাংবাদিকদের ৬ সংগঠন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো।

    পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তালতলী উপজেলায় প্রশাসনের আয়োজনে জাতীয় প্রোগ্রামসহ বিভিন্ন সভা ও সমাবেশে সাংবাদিকদের অবমূল্যায়ন করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিজেদের ব্যর্থতা ও অনৈতিক কর্মকাণ্ড আড়ালে রাখতে প্রকৃত সাংবাদিকদের এড়িয়ে চলছেন। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ প্রাপ্তি থেকে সাংবাদিকরা বাধাগ্রস্ত হচ্ছেন। ফলে সরকারের উন্নয়ন কাজের চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

    অন্যদিকে উপজেলা প্রশাসনের অধীনে থাকা বিভিন্ন দপ্তরের সভা ও কর্মকাণ্ডে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন কি সঠিক তথ্য দিতে কালক্ষেপণ ও নানা অজুহাত তৈরিতে জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা যথা সময়ে সংবাদ পরিবেশনে ব্যর্থ হচ্ছেন। এই সকল বিষয়ে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

    বরগুনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাওলানা ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাওলানা জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক জলিল আহম্মদ, সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ