ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় বিজয় দিবস উদযাপন

    বরগুনায় বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় বিজয় দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা, শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ৫১ তম বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৬ টায় পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়।

    সকাল ৬টা ৪৮ মিনিটে শহীদ গণকবর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমান। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, পুলিশ সুপার, জেলা পরিষদ, পৌরসভা, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, সওজ, গণপূর্ত,  সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা পরিষদ, ধ্রুবতারা,  জাগোনারী, সংগ্রাম, প্রাণী সম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, উপজেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা সংস্থা, খেলাঘর, মুক্তিযুদ্ধ যাদুঘরসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

    সকাল সাড়ে ৮ টায় বরগুনা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটসহ শিক্ষা প্রতিষ্ঠান শরীরচর্চা ও ক্রীড়া নৈপুণ্য পরিবেশন করে। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

    ইসলামী ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। বরগুনার আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটায় আনন্দ আয়োজনে বিজয় দিবস পালিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ