ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমতলীতে মহান বিজয় দিবস পালিত

    আমতলীতে মহান বিজয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৫১ তম বিজয় দিবস  ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসব পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে  পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

    সকাল সাড়ে ৮ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার এমো. আশরাফুল আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 

    এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের  মিযা  আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানএ সময় উপস্থিত ছিলেন উপজেলা  আওয়ামী লীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, বীরমুক্তিযোদ্ধা  এ্যাড: আবুল কালাম সামসুদ্দিন সানু।  

    এরপূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আমতলী থানা, আমতলী পৌরসভা, উপজেলা  আওয়ামী লীগ, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী  উপজেলা প্রেসক্লাব, আমতলী রিপোর্টাস ইউনিটি, আমতলী সরকারী কলেজ, শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ,বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী বন্দর ফাজিল মাদ্রাসাসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

    বেলা ১২ টায় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া ও আলোচনা উপজেলা প্রেসক্লাব সভাপতি দেওয়ান মো. কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবু সাইদ খোকনের সঞ্চনালয়ে বক্তব্য রাখেন , সহসভাপতি তোফাজ্জেল হেসেন তপু ,নিয়াজ মোর্শেদ ইমন, অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক  মামুনুর রশিদ রাতুল  সদস্য মো. মিজানুর রহমান মিজান, মো. জামাল হোসেন. আল জাবের , শাওন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ