ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নেশার টাকা না দেয়ায় ছোট ভাইয়ের সবজি ক্ষেত বিনষ্ট

    নেশার টাকা না দেয়ায় ছোট ভাইয়ের সবজি ক্ষেত বিনষ্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় নেশার টাকা দিতে না পারায় ভাইয়ের ১৫ কাটা জমির সবজি ক্ষেত বিনষ্ট করে দিয়েছে বড় ভাই। মঙ্গলবার বিকেল চারটায় পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে বড় ভাই রুস্তুম আলীর বিরুদ্ধে এ অভিযোগ করেন ছোট ভাই মারুফ হোসেন। 

    মারুফ হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের কদম আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন জানান, বড় ভাই রুস্তুম বিভিন্ন সময় নেশার জন্য টাকা নিতো। সবশেষ সোমবার রাতে আমার কাছে পাঁচ হাজার টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তখন আমাকে গালাগাল করে এবং হুমকি দেয়। 

    এরপর মঙ্গলবার সকালে আমার ১৫ কাঠা জমিতে রোপণ করা লাউ, শসা, পালন শাক সহ শীতকালীন চাষ করা সবজি কেটে নষ্ট করে। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করে। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রুস্তুম আলী জানান আমি রাগে কিছু গাছ কেটেছি।  

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, বিষয়টি আমি অবগত হয়েছি এবং আইনি সহায়তা পেতে যা দরকার উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ