ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় তিন ফটো সাংবাদিকের উপর হামলা, আটক ১

    বরগুনায় তিন ফটো সাংবাদিকের উপর হামলা, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিউজ সংগ্রহ করতে গিয়ে স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি, এটিএন বাংলা ও মোহনা টেলিভিশনের তিন ক্যামেরাম্যান হামলার শিকার হয়েছেন। এসময় তাদের ক্যামেরা  ও মোবাইল ভাংচুর করা হয়। 

    রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। আহত ক্যামেরাম্যানদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হামলায় আহতরা হলেন- ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান আরিফুল ইসলাম রুবেল, এটিএন বাংলার ক্যামেরাম্যান শাহজালাল ও মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান মো. সুজন। এসময় ঘটনাস্থলেরর অদূরে অবস্থান করায় হামলার হাত থেকে বেঁচে যান ডিবিসির প্রতিবেদক মালেক মিঠু। 

    স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত ফটো সাংবাদিকদের সুত্রে জানা গেছে, ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকরা। একপর্যায়ে টেলিভিশনের রিপোর্টের জন্য ছবি নেওয়ার পর স্কুলের সামনে একটি দোকানে ক্যামেরামানরা অবস্থান নিলে সেখানে স্কুলের ভিতর থেকে এক লোক তেড়ে এসে নান্না মিয়া নামের একজন তাদের উপর চড়াও হয়। এসময় তার পিছন পিছন আরো এক লোক এসে হামলা করে।  

    ক্যামেরাম্যানদের  হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এসময় ডিবিসি টেলিভিশন এর ক্যামেরাটিও নিয়ে ভেঙে ফেলেন আরিফুল ইসলাম বাপ্পি নামের এক যুবক। 

    ঘটনাটি তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙে যাওয়া মোবাইল, ক্যামেরা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুল ইসলাম বাপ্পি নামে একজনকে আটক করা হয়। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে । এখনও মামলা হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ