ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • উপকূলে সুপেয় পানির দাবিতে সাইকেল মার্চ

    উপকূলে সুপেয় পানির দাবিতে সাইকেল মার্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনাসহ উপকূলীয় ১৯টি জেলায় আন্তজার্তিক মানবাধিকার দিবসে সুপেয় পানির দাবিতে সাইকেল মার্চ ও প্রচারাভিযান কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সহযোগি সংগঠন জাগোনারী। 

    উপকূলীয় সকল মানুষের সুপেয় পানি অধিকার নিশ্চিত করার দাবিতে পার্টসিপেটরি রিসার্চ এন্ড আ্যকশন নেটওয়ার্ক এবং আ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় বরগুনা সাইক্লিং কমিউনিটির অংশগ্রহণে রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পশ্চিম বরগুনা পাঠশালা চত্ত্বর থেকে সাইকেল মার্চ শুরু হয়। 

    সাইকেল মার্চ শহরের গুরুত্ব এলাাকায় প্রচারাভিযান ও সমাবেশ করে। সমাবেশে জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাঁসি, বরগুনা সাইক্লিংয়ের ভারপ্রাপ্ত সভাপতি এহসান আহমেদ নোমান, জাগোনারীর সমন্ময়কারী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন,সুপেয় পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ অংশ। বাংলাদেশের উপকূলীয় মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত সুরক্ষা করা না গেলে অন্য সকল মৌলিক অধিকারও ক্ষুন্ন হবে।

    বক্তারা আরও বলেন, উপকূলীয় এলাকার সাগর ও নদীতে লবণাক্ততা দেখা দিয়েছে। সুপেয় পানির সংকটে উপকূলীয় মানুষ ঝুঁকির মধ্য রয়েছে। জলবায়ুর পরিবর্তন জনিত নানা কারনে হুমকির সম্মুখীন উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানির অধিকার। এখনই রাষ্ট্রকে সুপেয় পানির অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেয়ার দাবি জানান বক্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ