ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নদীতে নৌ পুলিশের বিশেষ টহল, নৌযানে জিজ্ঞাসাবাদ

    নদীতে নৌ পুলিশের বিশেষ টহল, নৌযানে জিজ্ঞাসাবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা মেঘনাসহ বিভিন্ন নদীতে বিশেষ নিরাপত্তা টহল শুরু করেছে নৌ পুলিশ। নৌপথে চলাচলকারী বিভিন্ন নৌযানকে থামিকে জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন।

     
    শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর, বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাট এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে পুলিশ বলছে, এটি বিশেষ নিরাপত্তার অংশ যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

    সরেজমিনে দেখা যায়, নৌপথে চলাচলকারী নানা যানবাহনকে জিজ্ঞাসাবাদ করছেন নৌ পুলিশের সদস্যরা। স্পিডবোটে, নৌ টহল বোটে করে নৌ পুলিশের সদস্যরা নদীতে ঘুরে ঘুরে এ টহল দিচ্ছেন। এ সময় কাঁচপুর ব্রিজের নিচে থাকা ইঞ্জিনচালিক নৌকা ও লঞ্চ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে নৌ পুলিশকে।

    এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ৫টি রুটের ৫০টি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।  

    নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মীনা মাহমুদ জানান, লঞ্চ বন্ধ আছে এমন তথ্য আমার জানা নেই। টহল চলছে কারণ নদীপথের মাধ্যমে যেন কেউ এসে নাশকতা করতে না পারে। এই বিশেষ টহল চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ