ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • যাত্রী সংকটে বরগুনা থেকে ছাড়েনি লঞ্চ

    যাত্রী সংকটে বরগুনা থেকে ছাড়েনি লঞ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় বরগুনা নদী বন্দর থে‌কে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কো‌নো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছে‌ড়ে যায়‌নি। এতে বিপা‌কে প‌ড়ে‌ছেন ঘা‌টে আসা কিছু সংখ্যক যাত্রী।

    বরগুনা ও আমতলী নদী বন্দ‌রে ঢাকা-বরগুনা ও ঢাকা-আমতলী রু‌টে প্রতিদিন কমপক্ষে ৪টি বিলাসবহুল লঞ্চ চলাচল করে। বিশেষ দিনগুলোতে এই রুটে লঞ্চের সংখ্যা আরও বাড়ে। সরকা‌রি হি‌সাব মতে, প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা ১ হাজার বা তারও ঊর্ধ্বে।  

    কিন্তু এদিন লঞ্চঘা‌টে যাত্রী উপস্থিত হন মাত্র কয়েক জন! এ অবস্থায় নি‌শ্চিত লোকসা‌নের কার‌ণে কো‌নো লঞ্চ রাজধানীর উদ্দেশে ছাড়েনি কর্তৃপক্ষ। শুক্রবারও (৯ ডিসেম্বর) বন্ধ থাকতে পারে বরগুনা থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচল।  

    তবে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নির্দিষ্ট সময়ে বরগুনা ও আমতলী রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গেছে।

    এ বিষয়ে দেশের অন্যতম যাত্রীবাহী লঞ্চ কোম্পানি এম. কে শিপিং লাইন্সের বরগুনা অঞ্চলের ম্যানেজার এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, বরগুনা থেকে পর্যাপ্ত যাত্রীর উপ‌স্থি‌তি না থাকায় আমরা এদিন লঞ্চ ছাড়িনি। তবে ঢাকা থেকে বরগুনা ও আমতলীর উদ্দেশে পৃথক দুটি লঞ্চ ছেড়ে এসেছে নির্দিষ্ট সময়ে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরগুনার সহকারী বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বাংলানিউজকে জানান, লোকসা‌নের কার‌ণে লঞ্চ কর্তৃপক্ষ এদিন কো‌নো লঞ্চ ছাড়েনি। এ‌ কার‌ণে বিপা‌কে প‌ড়ে‌ছেন রাজধানীমুখি কিছু যাত্রী। বিকল্প ব্যবস্থায় ওই যাত্রী‌দের ঢাকা পাঠা‌নো হ‌বে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ