ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

    ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ২০২২ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীরা ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য ঘোষিত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

    শিক্ষার্থীরা বলেন, ২০২১ সালের যারা এসএসসি পরীক্ষার্থী, করোনার কারণে তাদের পাঠক্রমে সমস্যা বিবেচনায় তাদের ক্ষেত্রে সিলেবাসের ১০০ ভাগের স্থানে ৩০ ভাগে নেওয়ার সিন্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ড। অথচ ২০২২ সালে যারা পরীক্ষার্থী তারা করোনার কারণে নবম শ্রেণিতে কোনো ক্লাস করতে পারেনি।

    দশম শ্রেণিতে এখন পর্যন্ত ৬ মাস অতিক্রম হলেও তাদের কোনো ক্লাস হয়নি। প্রাইভেট বা কোচিং করারও সুযোগ নেই। তারা কীভাবে সিলেবাসের শতভাগে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে? এসএসসি ২০২১ এর পরীক্ষার্থীদের মতো ২০২২ এর পরীক্ষার্থীরা যাতে সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারে শিক্ষাবোর্ডের নিকট শিক্ষার্থীরা সমাবেশ থেকে এমন দাবি জানায়।
    মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ২০২২ এসএসসি পরীক্ষার্থী তাসনিয়া হাসান অর্পিতা, আবিদ হাসান, রাহাত, ফাতিন আল সাদাত, মো. ইমন, তাহসিন জাহান সুপ্তি প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসককের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ