ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নয়াপল্টন ‘ক্রাইম জোন’, যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদেরও

    নয়াপল্টন ‘ক্রাইম জোন’, যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদেরও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে। 

    বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা মারা।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাইটেঙ্গেল মোড় থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

    সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হলেও বেলা সোয়া দুইটা থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

    পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নয়াপল্টন এলাকাকে ‘ক্রাইম জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

    বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে দেওয়া ব্যারিকেডের সামনেই সাংবাদিকদের আটকে দেওয়া হচ্ছে।

    সকাল থেকে যারা নাইটিঙ্গেল মোড়ে দেওয়া ব্যারিকেডের ভেতরে অবস্থান করছিলেন তাদের বাইরে চলে যেতে অনুরোধ জানান পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 

    এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার কথা বলা শেষ হলে আপনারা (সাংবাদিকেরা) বাইরে চলে যাবেন। বাইরে আপনাদের যেখানে কমফোর্ট হয়, সেখানে দাঁড়ানোর ব্যবস্থা করব। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ