ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় স্মরণ সভার নামে আশ্রমের অবৈধ কমিটি গঠন  

    মঠবাড়িয়ায় স্মরণ সভার নামে আশ্রমের অবৈধ কমিটি গঠন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সেবাশ্রম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শাখার প্রায়ত ভক্ত ও সদস্যদের স্মরণ সভার নামে একটি গ্রুপের বিরুদ্ধে অবৈধ কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। এতে উভয় গ্রুপের মধ্যে চমর উত্তেজনা বিরাজ করছে। 

    রোববার সকালে সেবাশ্রমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন বর্তমান কমিটির সদস্যরা। লিখিত বক্তব্যে সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক শ্রী শ্যামল মিত্র বলেন, গুরুদেব মারা যাবার পর বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটি আশুতোষ পাইকে সভাপতি ও শ্যামল মিত্রকে সাধারণ সম্পাদক করে গত ২৮ মার্চ ৪১ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা কমিটির অনুমোদন দেন। 

    যার কার্যকাল আগামী ৩ বছর। কিন্তু গত ৪ জুন কিছু বহিরাগত লোক উপস্থিত করে সেবাশ্রমের টাকা আত্মসাৎ করার অপরাধে গুরুদেব কর্তৃক বহিস্কৃত বাবুল হালদার সভাপতি ও বিভিন্ন সময় বিরোধ সৃষ্টিকারি সঞ্জিব সমাদ্দার লিটন সাধারণ সম্পাদক হয়ে একটি গঠন করেন।

    যা আশ্রমের গঠনতন্ত্র বিরোধী ও প্রচলিত আইনের পরিপন্থি। সংবাদ সম্মেলনের এ কমিটি বাতিল বলে ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আশুতোষ পাইক, সহ-সভাপতি বাবুল হালদার, যুগ্ম সম্পাদক, মলয় রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, অর্থ সম্পাদক অজয় মজুমদার, সদস্য ননী বিশ্বাস প্রমূখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ