ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আমতলীতে পিকআপ ভ্যানের চাপায় ড্রাইভারের সহযোগী নিহত

     আমতলীতে পিকআপ ভ্যানের চাপায় ড্রাইভারের সহযোগী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে যান্ত্রিক ত্রুটির কারনে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই জাকির হোসেন (৩২) নামে চালকের এক সহযোগী নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী কলাপাড়ার রাকিবের মাছের আড়ৎ থেকে ড্রাম ভর্তি তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ বোঝাই করে (ঢাকা মেট্রো- ম- ১৬৬২৭৫) একটি পিকআপ ভ্যান পটুয়াখালী বাজারে যাচ্ছিলো। 

    পথিমধ্যে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে পৌছলে যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় পিকআপ ভ্যান চালকের সহযোগী জাকির হোসেন গাড়ী থেকে ছিটকে সড়কে পড়ে গাড়ীর চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। 

    স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, যান্ত্রিক ত্রুটির কারনে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে জাকির হোসেন নামে একজন চালকের সহযোগী নিহত হয়েছে। পরিবারের আপত্তির কারনে লাশের ময়না তদন্ত ছাড়া তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ