ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ছিটকিনি আটকানো ঘরে আগুনে পুড়ে ২ শিশুর ‍মৃত্যু

    ছিটকিনি আটকানো ঘরে আগুনে পুড়ে ২ শিশুর ‍মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

    সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতদের বয়স আনুমানিক এক ও দুই বছর। ঘটনার পর থেকে শিশু দু’টির মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই শিশুকে নিয়ে ভাড়া থাকতেন।

    আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।

    স্থানীয়রা জানায়, সকালে ওই নারী ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।

    ওসি আরো বলেন, আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ