ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কৃষক লীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

    কৃষক লীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে পদপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সমাবেশ স্থলে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের পৌর পার্কে এই ঘটনাটি ঘটে। এসময় সম্মেলন স্থলে ছেড়ে চলে যান আমন্ত্রিত অতিথিরা।

    প্রত্যক্ষদর্শী ও কৃষক লীগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন শুরু হয়। এসময় পদপ্রত্যাশীদের একটি পক্ষ সম্মেলন স্থলে ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পরে সম্মেলন স্থগিত করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ