ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • বৈদ্যুতিক তারে আটকে পড়া শালিক উদ্ধার করল ফায়ার সার্ভিস

    বৈদ্যুতিক তারে আটকে পড়া শালিক উদ্ধার করল ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পৌর এলাকায় বৈদ্যুতিক তারে আটকে পড়া একটি শালিক পাখিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর বরগুনা পৌরশহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

    মিরাজ জানান, বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনের চৌরাস্তা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে তারের সঙ্গে একটি শালিক পাখি আটকে যায়। দুপুরের পর বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তাঁরা অনেক চেষ্টার পরেও পাখিটিকে উদ্ধার করতে পারেনি। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় এক সাংবাদিক বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।  

    পরে সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোক এসে পাখিটি উদ্ধার করে।

    শালিক পাখিটি ২ পায়ে জখম হয়েছে। পাখিটিকে স্থানীয় এক পৌরসভার পরিছন্নকর্মীর জিম্মায় দেওয়া হয়। সুস্থ হলে তিনি পাখিটিকে অবমুক্ত করবেন বলে জানিয়েছেন।  

    ফায়ার সার্ভিস বরগুনা স্টেশন লিডার আবদুস সামাদ বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুঁকিপূর্ণ দেখে স্থানীয়রা বিষয়টি জানালে আমরা ও বিদ্যুৎ বিভাগ বৈদ্যুতিক তাঁর থেকে নিরাপদে শালিক পাখি উদ্ধার করি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ