ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • পাথরঘাটায় প্রতারণা থেকে রক্ষা পেল গ্রাহক

    পাথরঘাটায় প্রতারণা থেকে রক্ষা পেল গ্রাহক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একজন মোবাইল গ্রাহকের সাথে প্রতারণার চেষ্টা চালিয়ে প্রতারক ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। বুধবার বেলা সাড়ে বারোটায় মোবাইল প্রতারক পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার সাথে প্রতারণার চেষ্টা করে ব্যর্থ হয়।

    ভুক্তভোগী জানান, প্রতারক (আমাকে) মোবাইল গ্রাহককে ০১৯৩৪৯৯৮৮০১ নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে ভাইয়া আপনার মোবাইলে আমার দোকান কর্মচারী ভুলে ২ হাজার টাকা পাঠিয়েছে। ওষুধ কিনতে হবে। দয়াকরে আমার ২ হাজার টাকা ফেরত দিন। প্রতারকের কাছে সময় নেন মোবাইল চেক করে দেখার জন্য। গ্রাহক মোবাইল চেককরে দেখতে পান তা‍ঁর মোবাইল বিকাশ একাউন্টে পূর্বের জমানো ২৭৫ টাকাই আছে বাড়তি কোন টাকা নেই। তিনি প্রতারককে সাবলিল ভাষায় জানান তা‍ঁর কোন ম্যাসেজও আসেনি আর এ্যাকউন্ট চেক করেও দুই হাজার টাকার কোন অস্তিত্ব খুঁজে পাননি।

    প্রত্যুত্তরে প্রতারক বলেন ভাইয়া আমি অফিসে বলেছি তাঁরা আমার এ্যাকউন্টে টাকা পাঠিয়েছে। কিন্তু আমার কর্মচারী যেহেতু অফিসে ক্লেইম দিয়েছে সে কারনে  আপনার বিকাশ এ্যাকাউন্ট  বন্ধ করে দিয়েছে। আপনি কি বিকাশ এ্যাকাউন্ট চালু রাখতে চান? তখন গ্রাহক বলে এ্যাকাউন্ট বন্ধ করে করুক আপনার ঠিক করতে হবেনা। আমাকে বিরক্ত করার আপনার কোন এখতিয়ারই নেই আপনি আর কখন কার সাথে প্রতারনার আশ্রয় নিবেন না এটাই আশা করি।আমি নিজে গ্রামীন ফোনের হেড অফিসে ফোন দিয়ে  এ্যাকাউন্ট চালু কের নেব। গ্রাহক জানান একটি নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়েছে আমাকে আবার অফিসের কথা বলে অন্য একটি নাম্বার দিয়ে একটি ম্যাসেজ দিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ