ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পাথরঘাটায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

    পাথরঘাটায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় জেলা বিএনপি’র নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রাত সাড়ে ৩টার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডে সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও বরগুনা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছগির হোসেন লিওনের বাস ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে। 

    ডাকাতির সময় বাস ভবনে অবস্থানরত ছগির হোসেন লিওনের বাবা কাজেম আলী হাওলাদার (৬৫), মা আমেনা খাতুন (৫৫) এবং লিওনের বড় ভাই এর মেয়ে রিভা আক্তার (১৪) কে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ৩ ভরি স্বর্ণ লংকারসহ  নগদ ১৬ হাজার টাকা নিয়ে গেছে। পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

    লিওনের বাবা কাজেম আলী জানান, রাত সাড়ে ৩টার সময় ৭/৮ জন মুখোশধারী কিশোর তাঁর বাসার ষ্টীলের গেট ভেঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে। পরে বাস ভবনের জানালার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে তাদেরকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ও ভাংচুর চালায়। 

    পরে আলমীরাতে রাখা টাকা, স্বর্ণলংকার লুটে নেয়। কিশোর ডাকাত দল যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ