ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ডেঙ্গু সচেতনতা বাড়াতে ৫ তরুণের সাইকেল রাইড

    ডেঙ্গু সচেতনতা বাড়াতে ৫ তরুণের সাইকেল রাইড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরগুনা থেকে পটুয়াখালী পায়রা সেতু পর্যন্ত বাইসাইকেল রাইডে বের হয়েছেন বরগুনা সাইক্লিং কমিউনিটির পাঁচজন সাইক্লিস্ট।

    শনিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে বরগুনা সার্কিট হাউজ মাঠ থেকে পটুয়াখালী পায়রা সেতুর উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

    তাঁরা হলেন- খালিদ হোসেন ইলহাম, মো. রায়হান, আলিফ ইসলাম, জুনায়েদ আলম, আলিফ আল জুবেল।

    রাইডে অংশগ্রহণকারী রায়হান বলেন, আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। তাই আমি সুস্থ হয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী এ রাইডে অংশ নিয়েছি।

    এ সম্পর্কে জানতে চাইলে বরগুনা সাইক্লিং কমিউনিটির এডমিন ও সিনিয়র সহ সভাপতি এহসান আহমাদ নোমান জানান, সাইক্লিং করি, সুস্থ থাকি এই প্রতিপাদ্যে বিভিন্ন সময় বরগুনা সাইক্লিং কমিউনিটি রাইড আয়োজন করে থাকে।

    স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনে বরগুনা থেকে ২ সাইক্লিস্ট পদ্মাসেতু রাইড করে অংশগ্রহণ করেন।

    এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের আতঙ্ক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল রাইড আয়োজন করেছি।  

    উল্লেখ্য, বরগুনা সাইক্লিং কমিউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাপ্তাহিক রাইড, দিবসভিত্তিক রাইড, সাইকেল চালানো ও স্ট্যান্ট প্রশিক্ষণের ব্যবস্থা, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ