ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • বিদেশী জাহাজের চোরাই মাল উদ্ধার 

    বিদেশী জাহাজের চোরাই মাল উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন।

    এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) ১০ টায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ৩১,৮৬৮.২৮০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কাতারের রুয়াইস বন্দর থেকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় আগমন করে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ "MV. AS ELENIA" । 

    পরবর্তীতে আনুমানিক ১৫/২০ সদস্যের একটি সংঘবদ্ধ দল ওই জাহাজে উঠে বোসন লকার রুম ভেঙ্গে পেইন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে। 

     জাহাজটির নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এবং তামজীদ বহিঃনোঙ্গর এলাকায় গমন করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। 

    বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৩ টায়  গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন হতে দুইটি আভিযানিক দল মোংলা উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাণিজ্যিক জাহাজ "MV. AS ELENIA" থেকে
    চোরাইকৃত মালামালসহ ৪টি সিলিন্ডার ও ২ সিলিন্ডার বিশিষ্ট বোট জব্দ করা হয়। 

    এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী দল রাতের অন্ধকারে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    আটক বোটসমূহ তল্লাশী করে বিপুল পরিমান পেইন্ট, জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজসহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও ব্যবহৃত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। 

    আজ (২৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিঙ্গপ্তিতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ