ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ৩৯ হাজার কৃষক পাচ্ছে সার ও বীজ

    ৩৯ হাজার কৃষক পাচ্ছে সার ও বীজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার জেলার ৬ উপজেলায় চলতি মৌসুমে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৯ হাজার ১০০ কৃষককে বিনামূল্যে সার-বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব ফসলের মধ্যে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, বোরো ধান, বোরো হাইব্রিড, মুগডাল ও খেসারি ডাল রয়েছে।

    প্রত্যেক কৃষক এক বিঘা জমির অনুকূলে একটি ফসলেরে জন্য এসব বীজ-সার পাচ্ছেন। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।

    বরগুনা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এসব ফসলে পরিমাণমত বীজের পাশাপাশি প্রত্যেক কৃষককে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেয়ার কথা রয়েছেন। তবে বরাদ্দের উপরে কম বেশি হতে পারে।

    জেলার মোট ৩৯ হাজার ১০০ কৃষকের মধ্যে সদর উপজেলায় প্রণোদনা পাচ্ছে ৭ হাজার ৬২০ জন। এর মধ্যে ভুট্টা ৫০, সরিষা ১৯০, সূর্যমুখী ২ হাজার, মুঘ ডাল ৫ হাজর, খেসারি ডাল ৩৮০। আমতলী উপজেলায় ৫ হাজার ৮১৫ জন কৃষক বীজ-সার প্রণোদনা পাচ্ছে এর মধ্যে ভুট্টা ৫০, সরিষা ১৩৫, সূর্যমুখী ১ হাজার ১০০ , মুগডাল ৪ হাজার ২০০ ও খেসারি ডাল ৩৩০ জন। তালতলী উপজেলায় ৪ হাজার ৪০ জনের মধ্যে ভুট্টা ৩০, সরিষা ৬০, সূর্যমুখী ১ হাজার ৫০০, মুগডাল ২ হাজার ৩০০ ও খেসারি ডাল ১৫০ জন কৃষক। বেতাগী উপজেলায় ৪ হাজার ৬৫ জনের মধ্যে ভুট্টা ২৫ , সরিষা ৬০, সূর্যমুখী ৭০০, মুগডাল ৩ হাজার ও খেসারি ডাল ২৮০ জন। বামনা উপজেলায় ২ হাজার ২১৫ জন কৃষক বীজ-সার প্রণোদনা পাচ্ছে এর মধ্যে ভুট্টা ২৫, সরিষা ৩০, সূর্যমুখী ৫০০, মুগডাল ১ হাজার ৫০০, খেসারি ১৬০ জন কৃষক। পাথরঘাটা উপজেলার বীজ-সার প্রণোদনা পাচ্ছে ৫ হাজার ৩৪৫ জন কৃষকের মধ্যে ভুট্টা ৭০ , সরিষা ৭৫, সূর্যমুখী ১ হাজার, মুগডাল ৪ হাজার ও খেসারি ডাল ২০০ জন কৃষক রয়েছে। এছাড়াও জেলায় ৫ হাজার কৃষকের বোরো ধান ও ৬ হাজার কৃষকে বোরো হাইব্রিড জাতের বীজ ধান দেয়ার কথা রয়েছেন।

    সদর উপজেলা ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের কৃষক মোজাম্মেল জানান, সরকারের বীজ ও সার পেয়ে আবাদের কাজ শুরু করবেন। তাদের জমি তৈরি কাজ চলমান রয়েছে।

    পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া গ্রামের মোর্শেদা আক্তার জানান, এবার তিন বিঘা জমিতে মুখ ডাল আবাদ করবেন। কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের উন্নত মানের বীজ দিলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

    বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ৮ হাজার কৃষকের মধ্যে সরকারের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। চাষিরা এরই মধ্যে জমি তৈরির কাজ শুরু করেছেন। আশা করছি, সব ফলনই ভালো হবে।

    বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানান, তেল ও ডাল জাতীয় ফসলের ঘাটতি কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করার জন্যই কৃষকের মাঝে এসব বীজ-সার বিতরণ করছে সরকার। সরকারিভাবে প্রণোদনা প্রাপ্তির মাধ্যমে কৃষকের উৎসাহ বাড়বে। আগামী ৭ দিনের মধ্যে এসব প্রণোদনা বিতরণ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ