ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ

    আমতলীতে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ৫১ জন কৃষকের মাঝে ১৫টি কম্বাইন্ড হারভেস্টর ও ৩৬টি সিডার মেশিন বিতরণ করেছে কৃষি বিভাগ। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস ৭০ ভাগ ভর্তুকি মূল্যে ৫ কোটি ৪০ লাখ টাকার কৃষি সামগ্রী বিতরণ করেছে।

    সোমবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদের মাঠে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আবু-জাহের’র সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি (মেশিন) বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা।

    আরও বক্তব্য রাখেন গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ