ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বরগুনায় সুমাইয়া হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন

    বরগুনায় সুমাইয়া হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় হালিমা আক্তার সুমাইয়াকে (২৩) হত্যার প্রতিবাদে ও দোষীকে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

    নিহত সুমাইয়া সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের উত্তর ডালভাঙ্গা মাছখলি গ্রামের হানিফ পহলানের বড় মেয়ে।

    জানা গেছে, গত ১৬ নভেম্বর সুমাইয়াকে তার স্বামী মো. জহিরুল ইসলাম যৌতুকের দায়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সুমাইয়ার বাবা জহিরকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে সুমাইয়া হত্যার আসামি জহিরুলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন মাছখালি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ