ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা

    জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত জঙ্গিদের পরিচয় শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করেছে ডিএমপি।

    এছাড়া এ ঘটনায় ডিএমপির কোতোয়ালী থানায় ২০-২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ডিএমপি। মামলায় পলাতক জঙ্গি ও ডিএমপির কাছে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের আসামি করা হয়েছে বলে জানা গেছে।

    রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় আমরা একটি মামলা করেছি। জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত জঙ্গিদের ও যারা আমাদের কাছে গ্রেপ্তার আছে তাদেরকে আসামি করে মামলাটি করা হয়েছে।

    তিনি বলেন, নিরাপত্তা বিষয়সহ কি কি ত্রুটি ছিল তা বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে আমাদের কাজ শুরু হয়ে গেছে। এছাড়া দুই জঙ্গিকে কারা ছিনিয়ে নিতে এসেছিল তাদের সম্পর্কে বেশ ভালো তথ্য পেয়েছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যারা জঙ্গিদের ছিনিয়ে নিয়ে গেছে এবং ওই দুই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

    রোববার ঢাকার একটি আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ওই দুইজন প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার আসামি।

    ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তারা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ