ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আমতলীতে বাসের চাপায় শিশু নিহত

    আমতলীতে বাসের চাপায় শিশু নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের  আমতলী চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে  ঢাকাগামী  বাসের চাপায় এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। 

    নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র। শনিবার সকাল সাড়ে ১০ টার  দিকে আমতলীর চুনাখালী ব্রীজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা জুবায়ের পরিবহন ( ঢাকা মেট্রো ব- ১৩-২০২৭) বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে পটুয়াখালী - কুয়াকাটা মহাসড়কের  আমতলী চুনাখালী ব্রীজ  সংলগ্ন আসতেই রাস্তার পূর্ব থেকে পশ্চিম দিকে পাড়াপাড়ের জন্য   দৌড় দিলে গাড়ির চাপায় গুরুতর আহত হয় । স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তাব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ  (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ