ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরগুনায় বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৫০ নেতা-কর্মী

    বরগুনায় বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৫০ নেতা-কর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে আওয়ামী লীগের ৫০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে তারা আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত থেকে বিএনপির সদস্য পদ নেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এই অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে ৫০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খাঁন, ইলিয়াস খাঁন, সদস্য এইচ.এম. দেলোয়ারসহ পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা বিএনপির সদস্য পদ গ্রহণ করেন।

    এ বিষয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা বলেন, ‌‌আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি, কিন্তু মূল্যায়ন পাইনি। সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর মুখ বুঝে সহ্য করতে না পেরে আমি আমার অর্ধশত নেতা-কর্মীকে নিয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি। আমাকে কেউ জোর করেনি।

    উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বলেন, ‌আজ যারা অপশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের আমি সাধুবাদ জানাই। তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকব বলে অঙ্গীকার করছি।

    এ বিষয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগ করেন, তারা কখনো দল বদলাতে পারেন না। মূলত এরা সুযোগ সন্ধানী। কখনো এই দলে আবার কখনো ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। এরা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে। নতুন স্বার্থে নতুন দলে যোগ দেয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ