ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গোপালগ‌ঞ্জে ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

    গোপালগ‌ঞ্জে ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগ‌ঞ্জে বালুবোঝাই ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বা‌সের ধাক্কায় ৩ বাস যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় অন্তত ১৫ বাসযাত্রী আহত হ‌য়ে‌ছেন।

    বৃহস্প‌তিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের ‌গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

    কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লি‌শে প‌রিদর্শক আবু নাঈম মো. তোফা‌জ্জেল হক ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, ঢাকা থে‌কে গোপালগঞ্জমুখী ইমাদ প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বাস ঘটনাস্থ‌লে সড়‌কের দাঁড়ি‌য়ে থাকা বালুবোঝাই ট্রা‌কের পেছ‌নে ধাক্কা দেয়। এ‌তে বাস‌টির সাম‌নের অংশ দুম‌ড়ে-মুচ‌ড়ে গি‌য়ে ঘটনাস্থ‌লে ৩ বাস যাত্রী নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন।  পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছেন।

     এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত‌দের নাম প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ