ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • আমতলীতে জেলেদের মাঝে ভিজিএফে’র চাল বিতরণ  

    আমতলীতে জেলেদের মাঝে ভিজিএফে’র চাল বিতরণ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফে’র চাল বিতরণ করা হয়েছে। 

    শুক্রবার বেলা ১১ টায় ওই ইউনিয়নের বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মৎস্য আহরনে বিরত থাকা ৬০২ জন জেলের মধ্যে জনপ্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সর্দার, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাদল খান, সচিব মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য বৃন্দ। চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মৎস্য আহরনে বিরত থাকা অত্র ইউনিয়নের ৬০২ জন জেলের মধ্যে জনপ্রতি ৫৬  কেজি করে বিশেষ ভিজিএফে’র চাল বিতরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ