ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিএনপির সমাবেশের ‍আগে ফরিদপুরে দুদিনের বাস ধর্মঘট

    বিএনপির সমাবেশের ‍আগে ফরিদপুরে দুদিনের বাস ধর্মঘট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে দুদিনের বাস ধর্মঘট আহ্বান করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে পরদিন শনিবার রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে।

    সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে মহাসড়কগুলোতে সব ধরনের ত্রি-হুইলার চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকলেও বন্ধ হয়নি এসব ঝুঁকিপূর্ণ যানবাহন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন মহাসড়কে আঞ্চলিক পরিবহনের চলাচল বেড়েছে। মহাসড়কে এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনাও ঘটছে। এমন অভিযোগে এবং এসব যানবাহন চলাচল বন্ধের দাবিতে দুদিনের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

    এদিকে ত্রি-হুললার মালিক ও শ্রমিকরা এ অভিযোগ প্রত্যাখান করে বলছেন, শুধুমাত্র ফিডার রোডেই চলাচল করছেন তারা। তবে ফিডার রোডে প্রবেশ করতে মহাসড়কের সামান্য কিছু অংশ ব্যবহার করতে হয়।

    যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, ‘বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠিক আগ মূহুর্তে পরিবহন ধর্মঘট আহ্বান স্বাভাবিক নয়। সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকেই এই নীলনকশা করা হচ্ছে।’

    তবে অভিযোগ অস্বীকার করেছেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সহ-সভাপতি গৌতম কুমার ঘোষ শেখর। তিনি বলেন, ‘এই ধর্মঘট মালিক-শ্রমিকদের দাবি আদায়ের নিয়মিত কর্মসূচির একটি অংশ।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ