ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত কাউন্সিলর খোরশেদকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত কাউন্সিলর খোরশেদকে
    বিদেশ যেতে না পারায় সস্ত্রীক বিমানবন্দর থেকে ফিরে যান কাউন্সিলর খোরশেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশ যেতে পারলেন না নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালে যেতে চাইলে তাদের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

    শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল তাদের। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিজেই বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন।

    তিনি বলেন, এটি চরম অমানবিক। আমার স্ত্রীর জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার কারণে আমাকে চিকিৎসা সেবার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি।

    নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনাকালে সামাজিক কর্মকাণ্ডে দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ