ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

    গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ার বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২ নভেম্বর) ভোর রাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

    বাবলী নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাগুলোতে মামলা দায়ের হয়। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এ মুহূর্তে বলতে পারছি না।

    ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতারের বিষয়টি জানিনা। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ