ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিমানবন্দরে স্বর্ণের জ্যাকেট-আন্ডারওয়্যারসহ যাত্রী আটক 

    বিমানবন্দরে স্বর্ণের জ্যাকেট-আন্ডারওয়্যারসহ যাত্রী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার ভিন্ন পন্থায় আনা স্বর্ণের চালান ধরা পড়লো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।  স্বর্ণের চালানসহ সারোয়ার রহমান নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।

    ওই যাত্রী জ্যাকেট ও আন্ডারওয়্যারে স্বর্ণ পেস্ট করে এনে ধরা পড়লেন বিমানবন্দরে।

    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যোগে ওই যাত্রীকে সিলেট ওসমানী বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

    আটক সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

    সিলেট ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. মোমিন  এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ওই যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ নেই বলে অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেটে, আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

    তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণ খচিত গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যারে কী পরিমাণ স্বর্ণ রয়েছে, তা খতিয়ে দেখতে স্বর্ণকার ডাকা হয়েছে। পরিমাপের পর বলা যাবে, এখানে কী পরিমাণ স্বর্ণ রয়েছে। এভাবে এর আগেও স্বর্ণের চালান জব্দ করা হয়েছিল।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ